১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক:

চাঁদপুরে জায়েদা বেগমকে (৪৫) হত্যার দায়ে ছেলে শরীফ বেপারীকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

নিহত জায়েদা বেগম সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের বাসিন্দা। তিনি শহরের রেলওয়েঘাট এলাকায় স্বামী আরব আলী বেপারীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, শরীফ মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের পর প্রায় সময় তিনি তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা-কাটাকাটির এক পর্যায়ে মাকে ঘরে নিয়ে ইট ও দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন অভিযুক্ত শরীফ।

পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরব আলী বেপারী ওই রাতেই স্ত্রীকে হত্যায় অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করলে ছেলে শরীফ ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ জামান তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনুর বেগম বলেন, ‘মামলাটি প্রায় ৮ বছর চলমান ছিল।

এ সময়ে মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Update Time : ০৬:৩৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫