০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রাক্কালে জরিমানা প্রদান ও মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮শে এপ্রিল (সোমবার) বিকাল ৫ টায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৬৫) তার নিজ বসতবাড়ির গোয়াল ঘরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানকালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ধারায় আব্দুল কুদ্দুস কে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং প্রায় ৮০ কেজি মাংস জব্দ করেন। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Update Time : ০৭:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫