০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গাজীপুরে চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা,গ্রেপ্তার ৩

শেরপুর নিউজ ডেস্ক:
গাজীপুরে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন—শাকিল হোসেন (২৭), শাহেদ আলী (১৯) ও কামরুল ইসলাম (১৭)।

শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাপন মিয়া সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পাপন জানিয়েছেন, শনিবার বিকেলে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাহেদ ও কামরুলকে শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল। পরে আদালত তাদের হাজতে পাঠিয়েছেন।

এজাহার অনুসারে, গত বৃহস্পতিবার গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। তীব্র যানজটের বাসের অন্য যাত্রীরা নেমে গিয়েছিলেন। ওই নারী ঘুমিয়ে পড়ায় যাত্রীদের আসনে তিনি একাই ছিলেন।

সে সময় বাসে দুইজন চালক ছিলেন—বাচ্চু মিয়া ও শাকিল হোসেন। এছাড়া, বাসের দুইজন স্টাফ ছিলেন। তারা হলেন—শাহেদ আলী ও কামরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতেই ওই নারী কোনাবাড়ী থানায় একটি অভিযোগ করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘পলাতক আসামি বাচ্চুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা,গ্রেপ্তার ৩

Update Time : ১২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫