এম,এ রাশেদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়ার ধুনট উপজেলার নিমাগাছি ইউনিয়ন (শাখা)’র বিএনপির ও সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে, শনিবার (০৮ই মার্চ) বিকালে উপজেলার সোনাহাটা বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজল- এ-খুদা তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলার বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা,
যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর বিএনপির নেতা মোশাররফ হোসেন।
দোয়া ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জন, ধুনট পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামিম, যুবদল নেতা বিপুল হাসান, বগুড়া জেলা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, মোহাম্মদ বিপ্লব, পৌর ছাত্রদলের নেতা শাহাদাৎ হোসেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, নিমগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারাইজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, নিমগাছি ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম, মিনার, চিকাশী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ নূরনবী ইসলাম (রাহেল) মোঃ শিপন ইসলাম। উপজেলা বিএনপির সহ সকল ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Users Today : 99
Users Yesterday : 160
Users Last 7 days : 1509
Users Last 30 days : 7302
Users This Month : 3059
Users This Year : 11933
Total Users : 533253
Views Today : 162
Views Yesterday : 247
Views Last 7 days : 2214
Views Last 30 days : 11699
Views This Month : 4570
Views This Year : 19418
Total views : 809533
Who's Online : 2