শেরপুর নিউজ ডেস্ক: ঘন কুয়াশায় বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কে রণবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের সহকারী যশোর জেলা রোড এলাকার মাসুদ মন্ডলের ছেলে শাহাফুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বগুড়ার দিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঘন কুয়াশাই দুর্ঘটনার মুল কারণ। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Users Today : 62
Users Yesterday : 133
Users Last 7 days : 884
Users Last 30 days : 4937
Users This Month : 324
Users This Year : 13811
Total Users : 535131
Views Today : 116
Views Yesterday : 191
Views Last 7 days : 1423
Views Last 30 days : 7542
Views This Month : 507
Views This Year : 22390
Total views : 812505
Who's Online : 2