০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা ‘দুঃস্বপ্ন’ ছাড়া কিছু নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা ‘দুঃস্বপ্ন’ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে। তাকে কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরানো সম্ভব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ইচ্ছা করতে পারেন, মানে বিছানায় ঘুমিয়ে নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখতে পারেন।নাইটমেয়ারের মধ্যে দেখতে পারেন, আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি। না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।’

শেখ হাসিনার দেশে ফেরার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে, অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।’

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই; টেররিস্ট আওয়ামী টেররিস্ট, আওয়ামী টেররিজম।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ টেররিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা। আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না!’ তার ভাষায়, বিষয়টি এখন আর কোনো বিস্ময়ের নয়।

গোপালগঞ্জের পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না, অবৈধ সরকার না।’

তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং উল্টো সন্ত্রাসীরাই আতঙ্কিত হচ্ছেন।

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। জয় বাংলা বললেই মনে হয় কেউ মারতেছে দৌড়।’

নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আগের দিন চারতলা থেকে নামার সময় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান শুনে খোঁজ নেন। পরে দেখেন, একজন ওই স্লোগান দিয়েই দৌড়ে পালাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণ মানুষ এখন বলাবলি করে, মুসলমান হিসেবে আমরা মৃত্যুর আগে কালিমা পড়ার চেষ্টা করি; আর এসব কাপুরুষ সন্ত্রাসী পালানোর আগে বা শেষ সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালায়।’

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। দলটির কোনো জনভিত্তি নেই, মানুষ তাদের ঘৃণা করে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ গুণগত পরিবর্তন ও উন্নত শাসনব্যবস্থা চায়। এ ধরনের নোংরামি আর দেখতে চায় না। জনগণই এখন এসব ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন ও মোকাবিলা করা হবে।

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে সরকার। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সরকার। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বলে কূটনীতিকদের জানানো হয়।

ব্রিফিংয়ে আরও বলা হয়, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান এবং পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপও কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।

এর আগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা। এ জন্য ভারতের দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা ‘দুঃস্বপ্ন’ ছাড়া কিছু নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা ‘দুঃস্বপ্ন’ ছাড়া কিছু নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০১:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬