১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ টি পরিবারের মানববন্ধন

বগুড়ার শেরপুরে জোরপূর্বক বাড়িঘর ও জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ১৭টি পরিবার। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর এলাকার সড়কে দাঁড়িয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা হলেন শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর (হাতিগাড়া) এলাকার রজব আলী, স্বপন, মেরিনা, ইয়াকুব, বদি, আবদুর রশিদ, মঞ্জিল, মিলন, মোমিন, আরিফ, মনোয়ারা, মালেক ও সিরাজউদ্দৌলা জাম্বুসহ মোট ১৭টি পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, মৃত হযরত আলীর ছেলে শাহিন ওরফে রাজু, হামছায়াপুর এলাকার মৃত আফছার আলীর ছেলে আকবর ড্রাইভার এবং দহপাড়া এলাকার লাল মিয়ার ছেলে লিটন দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের পাঁয়তারা করছেন। দিনরাত বাজার বা রাস্তা ঘাটে তাঁদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন অভিযুক্ত ব্যক্তিরা।

ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, কেউ ৫০ বছর, কেউ ৪০ বছর, আবার কেউ ১০ বছর আগে বৈধভাবে মোট ৫৫ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ করেই অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের বলে দাবি করতে শুরু করেন এবং উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত শাহিন ওরফে রাজু বলে জমির কাগজপত্র আমাদের সব ঠিক আছে। কিন্তু তারা জোর জবর দখল করে আছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ টি পরিবারের মানববন্ধন

Update Time : ০৬:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬