০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল অবস্থায়। উপকূলীয় এলাকায় থেমে থেমে এবং কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের আশপাশের নদনদীও উত্তাল হয়ে উঠেছে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলেও বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই কখনও থেমে থেমে, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদনদীও উত্তাল। উপকূলের বাসিন্দা ও সংশ্লিষ্টরা বলছেন, বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে উপকূলীয় এলাকার কৃষি ও দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব পড়বে। সাগর উত্তাল থাকায় মাছধরা ট্রলার ও নৌকাগুলোর চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ছয়টায় প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের ফলে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ঝরছে। এর প্রভাবে উপকূলীয় জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে এবং সাগরে ঢেউয়ের তীব্রতা বেড়েছে।

‘আকভান’ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার পর থেকেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে। গত বুধবার থেকে সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত থেকে ৩ নম্বরে উন্নীত করা হয় ।

আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রাঙ্গাবালীর মতো উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব আগামী কয়েক দিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার এই অবস্থার বিষয়ে পরবর্তী নির্দেশনা ও সতর্কবার্তা পর্যবেক্ষণ করছে উপকূলীয় এলাকার মানুষ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল

Update Time : ০৬:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬