১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ খালে মিলল দিনমজুরের মরদেহ

বগুড়ার ধুনট উপজেলায় মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার পরদিন আমজাদ হোসেন (৬৯) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমজাদ হোসেন উপজেলার মানিকপোটল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

জানা গেছে, পেশায় দিনমজুর আমজাদ হোসেন রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে একই গ্রামের আবু বক্করের জমিতে কাজ করতে যান। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ির ফেরার আগে খালের পানিতে হাত-মুখ ধুতে নামেন তিনি। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সোমবার সকালে জোড়খালী খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় শ্রমিকেরা। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আমজাদ হোসেন দীর্ঘ দিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খালের পানিতে হাত-মুখ ধুতে নামার পর মৃগী রোগের আক্রমণ হওয়ায় তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ধুনটে মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ খালে মিলল দিনমজুরের মরদেহ

Update Time : ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬