১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সোনাতলায় যুবদল নেতাকে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর

বগুড়ার সোনাতলায় শনিবার (৭ নভেম্বর) এক যুবদল নেতার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারপিট ও মোটরসাইকের ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত আজিজার রহমান প্রামানিকের ছেলে ও যুবদল নেতা বেলাল প্রামানিক (৪৮) বাড়ি থেকে উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় যাওয়ার জন্য রওয়ানা করেন।

মোটরসাইকেলযোগে যাওয়ার পথে গাবতলী উপজেলার লাঠিগঞ্জ বাজারের কাছে পৌঁছুলে দুবৃর্ত্তারা তার পথরোধ করে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার পর তাৎক্ষণিক সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বিষয়টি জানার পর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

সোনাতলায় যুবদল নেতাকে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর

Update Time : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬