১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পরাজিত ফ্যাসিবাদি শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-এমপি বাদশা

বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেছেন, যেখানে সংকট, যেখানে সমস্যা সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জাতি যখন স্বাধীনতার প্রশ্নে সংকটে জর্জরিত, তখনই জিয়াউর রহমানের আর্বিভাব। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন।

তার এই অসামান্য দুরদর্শীতার জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম, পেয়েছিলাম একটি সার্বভৌম দেশ ও একটি পতাকা। তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশ নিয়ে ষড়যন্ত্র, লুটপাটসহ নানা অন্যায় ও জুলুমের মাঝে ৭৫ সালে শেখ মুজিব হত্যাকান্ডের পর আবার দেশ চরম সংকটের মধ্য পড়ে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য আবার জাতির সামনে আর্বিভুত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সিপাহী-জনতার অভূত্থ্যানে সংঘটিত হয় ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব। জাতি ও দেশকে সামনে এগিয়ে নিতে দায়িত্ব তুলে নেন জিয়াউর রহমান। রেজাউল করিম বাদশা এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু পরাজিত ফ্যাসিবাদি শক্তি এই নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

যেসব রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ লাভ করেছে তারাও ফ্যাসিবাদি কায়দায় কথা বলছে। এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থেকে জাতীয়তবাদী চেতনার সবাইকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি শনিবার (৭ নভেম্বর) সকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে মূল আলোচকের বক্তব্য রাখেন, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। আরও বক্তব্য রাখেন-এনসিপি’র জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া ইউনিটের আহবায়ক মো. আব্দুল কাদের। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

পরাজিত ফ্যাসিবাদি শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-এমপি বাদশা

Update Time : ০৬:০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬