১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা শেষ হবে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা এবং আনুমানিক প্রকল্প ব্যয় নির্ধারণ করা হবে।

বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যাতায়াত ব্যবস্থা আরো সুগম করতে ওয়াই আকৃতির সংযোগ সড়কের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অন্যদিকে দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও বিশদ আলোচনা হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসন, কৃষি উৎপাদনে গতি আনা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

সভায় তিনটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে আন্ত যোগাযোগ বৃদ্ধি ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

Update Time : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬