০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বগুড়ায় বাসের হেলপারের স্কুলব্যাগ থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার

বগুড়ায় যাত্রীবাহী বাসের এক হেলপারের স্কুলব্যাগ থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জিম বাবু (২২) নামের ওই হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার জিম বাবু রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শামীম মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ক•বাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের হেলপার ইয়াবা বহন করছেন। এ তথ্যের ভিত্তিতে পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বাসটির ইঞ্জিনের ওপর বসে থাকা হেলপার জিম বাবুর স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ব্যাগের ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে কালো টেপ দিয়ে মোড়ানো ১৩টি নীল রঙের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ২ হাজার ৬০০ ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৬০ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি সিমকার্ডসহ বাটন মুঠোফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় বাসের হেলপারের স্কুলব্যাগ থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার

Update Time : ০৬:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬