নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাকিল ইসলাম (২৩) মারা গেছেন। গত সোমবার দিনগত রাত সাড়ে আটটার সময় ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি দলীয় এমপি মোঃ আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা নুরুজ্জামান মিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমির হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এসময় আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত সোমবার দিনগত রাত দেড়টার দিকে গুরুদাসপুরের ধারাবারিষা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক শুনানি শেষে তিনদিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার নুরুজ্জামান মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























