০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ পরে ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, থাইল্যান্ড উপকূল থেকে ইতোমধ্যে লঘুচাপটি আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

আন্দামান সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্রের মডেল জিএফএস অনুযায়ী, এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অক্টোবরের শেষ দিকে। ২৩ অক্টোবর এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে আরও শক্তিশালী হয়ে এটি ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মডেল অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। আগামী ২৭ অক্টোবর রাতের দিকে এটি ভুবনেশ্বরের কাছাকাছি আঘাত হানতে পারে।

তবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার বিশ্ববিখ্যাত প্ল্যাটফর্ম উইন্ডিডটকমের রিয়েল টাইম আবহাওয়া পর্যবেক্ষণে দেখা গেছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে ইউরোপিয়ান মডেল ইসিএমডব্লিউএফ অনুযায়ী, ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরি হবে। ২৬ অক্টোবর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৮ অক্টোবর দুপুরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন এলাকায় এটি স্থলভাগে ঢুকতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

Update Time : ০৫:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬