০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ জন নিখোঁজ

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিবুল হাসান নামে এক পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে কয়েকজন সাগরের ঢেউ ও স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।

নিহত তিন পর্যটক হলেন- রোহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও আকাশ বলে জানা গেছে। নিখোঁজ দুজন হলেন নাফিসুল হক নিবিড় (২২) ও মোহাম্মদ হারুন। জীবিত উদ্ধার হওয়া রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পর্যটকেরা বুধবারই কক্সবাজারে এসেছিলেন। তাদের বাড়ি ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়িতে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আগামী ৩১ অক্টোবর জামায়াতের ঢাকা থেকে খুলনা,যশোর হয়ে কুষ্টিয়া লংমার্চ

হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ জন নিখোঁজ

Update Time : ০৮:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬