সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম জতি (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল সালাম জতি একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টায় ভুক্তভোগীর বাড়ির পাশে পুকুরপাড়ে প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে অভিযুক্ত আব্দুস সালাম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সন্ধ্যার পরে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই আব্দুস সালাম জতিকে গ্রেফতার করে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















