০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বগুড়ায় ১৭শ’ পিস ইয়াবাসহ এক বাসযাত্রী গ্রেফতার

বগুড়ায় পাচারকালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রীবেশী এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গতকাল রোববার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোন এর সামনে ঢাকা-বংপুর মহাসড়কে ঢাকা হতে পঞ্চগড়গামী যমুনা লাইন নামীয় যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯০১) থামিয়ে যাত্রী মাহবুব হাসান (৩০)কে গ্রেফতার করে।

এরপর তার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে থাকা খাঁকি খামের ভিতর থেকে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাস থামিয়ে তাকে ওই পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ধৃত মাহাবুব হাসান ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী এলাকার মৃত কালাম আলীর ছেলে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় ১৭শ’ পিস ইয়াবাসহ এক বাসযাত্রী গ্রেফতার

Update Time : ০৬:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬