শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ স্ব পরিবারে পরিদর্শন করেছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের আয়োজক, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
স্বাধীন কুমার কুন্ডু বলেন, শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















