০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ধুনটে সড়ক ভেঙে যাওয়ায় দুই গ্রামের মানুষ দূর্ভোগ

বগুড়ার ধুনট পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামে পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে সড়কটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামের সড়কটি গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করা হয়। সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। সড়কটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। সড়কটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

বিশেষ করে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চলাচল করতে পারছে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। এতে দৈনন্দিন যাতায়াতসহ জরুরি প্রয়োজনে চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করায় তাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।

এ বিষয়ে ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, সড়কটির ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করা হয়েছে। সড়কটি সংস্কারের জন্য প্রাক্কলন তৈরী করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহব্বান করা হবে। অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে সড়ক ভেঙে যাওয়ায় দুই গ্রামের মানুষ দূর্ভোগ

Update Time : ০৭:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬