১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিশ্ব দৃষ্টি দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১১ অক্টোবর) বগুড়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিস চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।

র‌্যালি শেষে দ্বিতীয় পর্বে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম নূর-ই-শাদীদের সভাপতিত্বে এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানবক্তা ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের কনসালট্যন্ট (চক্ষু) ডা. অক্ষয় কুমার রায়। বক্তব্য রাখেন-মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক, ডা. পূণম সরকার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো: নজরুল ইসলাম, খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের প্রতিনিধি স্বপন সরেন, গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার সেলিম পাটোয়ারি, গাক চক্ষু হাসপাতালেরঅ্যাসিস্ট্যন্ট ম্যানেজার শিহাব আহমেদ, টিএমএসএস ভিশন সেন্টার বগুড়ার কোঅর্ডিনেটর মো: মুহসিনুল হকপ্রমুখ। দিবস উপলক্ষে গাক চক্ষু হাসপাতাল ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিশ্ব দৃষ্টি দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬