০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় অনিবার্য কারণ উল্লেখ করে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী এ নির্দেশনা দেন, যা এদিনই সন্ধ্যা ৬টা হতে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজেদের গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

Update Time : ০৭:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬