সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার সাহেদ আহমেদ আশিক। প্রায় এক মাসের ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যাওয়ার পর তাঁর সঙ্গে পরিবারের সর্বশেষ কথা হয় রিয়াদে পৌঁছানোর পর। এরপর থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। স্বজনেদর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাহেদের পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ থাকার বিষয়িট জানান। সাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার সৌদি আরবে কর্মস্থলে ফেরার উদ্দেশে দেশ ছাড়েন সাহেদ। তাঁর সৌদি আরবগামী ফ্লাইট ছিল রাত ২টার দিকে। রিয়াদ হয়ে তাঁর জেদ্দায় কর্মস্থলে যাওয়ার কথা ছিল।
সাহেদের ভাই মাসুদ রানা বলেন, ‘প্রায় এক মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন আমার ভাই। রিয়াদ হয়ে তাঁর জেদ্দায় যাওয়ার কথা ছিল।’
তিনি আরও বলেন, ‘ভাবির সঙ্গে ভাইয়ের সর্বশেষ কথা হয়েছিল রিয়াদে পৌঁছানোর পর। তিনি জানিয়েছিলেন, রিয়াদে পৌঁছেছেন। সেখান থেকে জেদ্দায় যেতে আরও দেড় ঘণ্টার মতো সময় লাগবে। এরপর ফোন দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়িন।’
মাসুদ রানা বলেন, ‘আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমার ভাইয়ের বিষয়ে সঠিক তথ্য জানার ব্যবস্থা করা হোক। কোনো দুর্ঘটনা ঘটে থাকলে তাঁকে সুস্থ ও নিরাপদ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।’
এদিকে সাহেদের নিখোঁজ থাকার বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘বিষয়িট মানুষের মুখে শুনেছি। তবে এখন পর্যন্ত তাঁর নিহত হওয়ার বিষয়িট নিশ্চিত হতে পারিনি। সরকারি পর্যায় থেকেও এ বিষয়ে কোনো বার্তা আমরা পাইনি। সঠিক তথ্য জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।’
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলার ঘটনায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তবে নিখোঁজ সাহেদ আহমেদ আশিক ওই ঘটনায় হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাহেদের বর্তমান অবস্থান ও তাঁর নিরাপত্তার বিষয়ে নিশ্চিত তথ্য জানতে অধীর আগ্রহে অপেক্ষা করেছন পরিবারের সদস্যরা। তাঁকে খুঁজে বের করে নিরাপদে দেশে বা পরিবারের কাছে ফিরিয়ে আনার বিষয়ে সংিশ্লষ্ট কর্তৃপক্ষের জরুরি সহেযাগিতা কামনা করেছেন স্বজেনরা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















