০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান পুলিশ ফোর্সসহ উপজেলার তালোড়া এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন কালে ৪ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড সহ অর্থদন্ড প্রদান করেন।

এরা হলেন, উপজেলার তালোড়া কঞ্চিগাড়ী এলাকার ফয়েন উদ্দিনের ছেলে শাহীন আলম (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

এছাড়া একই গ্রামের মৃত মোতালেব আলী আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), মেঘা গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম (২৬) ও লাফাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাব্বি (২৫) প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত আসামিদের গত বৃহস্পতিবার রাতেই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

Update Time : ০৬:১৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬