০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুজানগরে মুড়িকাটা পেঁয়াজ চাষের ধুম

পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরে পেঁয়াজ চাষের ধুম পড়েছে। উপজেলার বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষক এখন পেঁয়াজ আবাদে ব্যস্ত। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৫৮৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু প্রতিকূল আবহাওয়া আর মৌসুমী পেঁয়াজের বাজার মন্দা হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে বলে মনে করছেন উপজেলার আদর্শ এবং বড় পেঁয়াজ চাষিরা। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ পেঁয়াজ চাষি কামরুজ্জামান বলেন, মুড়িকাটা পেঁয়াজ আবাদের উপযুক্ত সময় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে আবাদ শুরু হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে।

গত ৫-৭দিন হলো চরাঞ্চলের উঁচু জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। আর ১০-১২দিন পর একইভাবে নিচু জমিতেও মুড়িকাটা পেঁয়াজ আবাদ শুরু হবে। আর এই আবাদ কার্যক্রম চলবে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, পেঁয়াজ চাষিরা মৌসুমী পেঁয়াজের লোকসান পোষাতে ব্যাপকভাবে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করছেন। আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চরাঞ্চলের জমিতে আবাদ করা মুড়িকাটা পেঁয়াজ উঠা শুরু হবে। আশা করি এ সময় দাম বাড়বে। এতে পেঁয়াজ চাষিরা লাভবান হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নাটোরে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আলমারি লুট

সুজানগরে মুড়িকাটা পেঁয়াজ চাষের ধুম

Update Time : ০৫:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬