০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে আটকে দেওয়া হলো মাহদী হাসানকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাহদী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’

মাহদীর দাবি, তিনি সব মামলায় জামিনে থাকলেও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান মাহদী। তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শান্তিতে নোবেল পেলেন রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক নাভানেথেম নাভি পিল্লাই

বিমানবন্দরে আটকে দেওয়া হলো মাহদী হাসানকে

Update Time : ০৭:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬