০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ধুনটে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৫) নামে এক কাঠুরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রায় এক বছর আগে মারা যান। এরপর তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া বাঁধের ওপর স্বামীর বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। এ সুযোগে গোসাইবাড়ি পূর্বপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মাসুদ রানা তাকে বিয়ের প্রলোভন দিয়ে গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিলেন।

গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় মাসুদ রানা ওই নারীর বাড়িতে আসে। এতে ওই নারী নিষেধ করলে মাসুদ রানা দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক আবারও ধর্ষণ করে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে মাসুদ রানা দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত মঙ্গলবার রাতে মাসুদ রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শান্তিতে নোবেল পেলেন রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক নাভানেথেম নাভি পিল্লাই

ধুনটে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৬:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬