০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শেরপুরে ৯৪ মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা ‎

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে শেরপুর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। প্রধান বক্তা ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ ও আহ্বায়ক কমিটির সদস্য সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, নেসকোর সহকারী প্রকৌশলী প্রান্ত সাহা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মুকুল মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ইন্সপেক্টর সবুজ হালদার, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সভাপতি বিদ্যুৎ সরকার, তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাংবাদিক সবুজ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক অপরেশ বসাক, আহ্বায়ক কমিটির সদস্য তপন ব্যানার্জি, জনি মহন্ত, তন্ময় সাহা সাগর ও পরিতোষ রায়।
‎
‎সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্য দেন। তারা পূজামণ্ডপে যাতায়াতের সড়ক সংস্কার ও মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটসহ স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন তারা।
‎
‎সভায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
‎
‎সভায় জানানো হয়, শেরপুর উপজেলায় এবার মোট ৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর পৌর এলাকায় রয়েছে ৩৩টি পূজামণ্ডপ। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: ড. মঈন খান

শেরপুরে ৯৪ মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা ‎

Update Time : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬