বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার খোট্টাপাড়া এলাকার মো. জুয়েল রানা (২৮) ও মো. জাহিদুল ইসলাম (৪৮) এবং রামচন্দ্রপুরপাড়া এলাকার দুই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে, এমন সন্দেহে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে যান। তাঁরা মামুন নামের এক ব্যক্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।
তবে মামুন দাবি করেন, বিষয়টি মীমাংসার জন্য তিনি ওই বাসায় গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর বলেন, চারজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মামুনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটক ৪
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- ১৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























