০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রূপপুরের জ্বালানি নিয়ে রাশিয়ান বিমান ঢাকায়

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে জ্বালানি বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটমের একটি সূত্র রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর জ্বালানি নিয়ে বিমানটি ঢাকায় আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে তা আসতে পারেনি। ফলে রাশিয়া থেকে ঢাকায় আসতে জ্বালানির সময়সূচিতে পরিবর্তন করতে হয়।

রূপপুরের জ্বালানি পরিবহনে এ নিয়ে সময়সূচিতে একাধিক পরিবর্তন হয়েছে। ২৪ সেপ্টেম্বরের নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ার পর প্রথমে ১ অক্টোবর এবং পরে ২ অক্টোবর জ্বালানি আসার সম্ভাবনার কথা জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়া থেকে জ্বালানি বহনকারী বিমানটি বাংলাদেশে পৌঁছানোর পর তা নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের অংশ হিসেবে এসব চালান বাংলাদেশে আসছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রূপপুরের জ্বালানি নিয়ে রাশিয়ান বিমান ঢাকায়

Update Time : ০৭:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬