০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে কামরুল হাসান (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে আদমদীঘির কাশিমালা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। কামরুল হাসান ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

কামরুল হাসানের বাবা রেজাউল ইসলাম জানায়, শুক্রবার রাতে খাবার পর তার শয়ন ঘরে ঘুমাতে যায়। রাত ১০ টায় তার মা শয়ন ঘরের সেলিং ফ্যানের লোহার রডের সাথে কামরুল হাসানকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় নামানো হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভিক মৃত্যু সাধারণ ডায়েরি করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : ০৬:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬