০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রনিক হেলথ কার্ডে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করার আহ্বান রিজভীর

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ইলেকট্রনিক হেলথ কার্ড চালুর ক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের (এসবিপি) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, উন্নত দেশগুলোতে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। একই সঙ্গে দেশের ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সম্প্রসারণে মনোযোগ দিতে হবে।

রিজভী বলেন, বাংলাদেশের ওষুধশিল্প এক সময় বিদেশেও রপ্তানি হয়েছে। এ খাতকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এর জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার বাড়াতে হবে।

ইলেকট্রনিক হেলথ কার্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক করতে হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ও ক্লিনিকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা প্রয়োজন। ইলেকট্রনিক হেলথ কার্ডের মাধ্যমে একজন নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার এবং উপযুক্ত ওষুধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা যেতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, একজন চিকিৎসকের যেমন রোগীকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব থাকবে, তেমনি উপযুক্ত ওষুধ নিশ্চিত করার ক্ষেত্রেও ফার্মাসিস্টদের ভূমিকা রয়েছে। তাই স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে ফার্মাসিস্টদেরও যথাযথভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।

দেশে ভেজাল ওষুধের কারখানার বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে দেশের ফার্মাসিউটিক্যাল খাতকে আরও উন্নত করতে হবে। এতে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষও সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ওষুধ পাওয়ার সুযোগ পাবে।

রিজভী আরও বলেন, একটি দেশের সমৃদ্ধি শুধু অর্থ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ওপর নির্ভর করে না। মানুষের সক্ষমতা ও সামগ্রিক জীবনযাত্রার মানও এর সঙ্গে জড়িত। যে দেশ তার নাগরিকদের উপযুক্ত স্বাস্থ্যসেবা দিতে পারে না, তাকে উন্নত সমাজ হিসেবে বিবেচনা করা কঠিন।

সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের আহ্বায়ক জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক মো. সেলিম রেজা। কি-নোট স্পিকার ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আবদুর রশিদ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

ইলেকট্রনিক হেলথ কার্ডে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করার আহ্বান রিজভীর

Update Time : ০৭:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬