০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বের হবে, কারা ককটেল ফাটাচ্ছে-রাশেদ খান

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই, কারা বাসে আগুন ও ককটেল হামলা করছে, তা বের হয়ে আসবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি কোনো স্বাভাবিক কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন রাশেদ খান। তিনি বলেন, লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে।

আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ১১ দলীয় জোট আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি অভিযোগ করেন, দেশকে অশান্ত করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল ফাটাচ্ছে।

রাশেদ খান বলেন, এনসিপির এক নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল আর ফাটবে না। প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যে কথা বলেছে, তাকে গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে এর সত্যতা নিশ্চিত করতে হবে যে, কারা এই ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের কাজের সঙ্গে জড়িত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: পীর রেজাউল করীম

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বের হবে, কারা ককটেল ফাটাচ্ছে-রাশেদ খান

Update Time : ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬