১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে মাত্র ১১ ওভার খেলে হলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতেই ভেস্তে গেছে। তাই তৃতীয় ম্যাচটিই ছিল সিরিজ নির্ধারণী। আর এই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারানোর পাশাপাশি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতে আসে ৯২ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। ৫৩ বলে ৬১ রান করেন সাইফ হাসান। আর ৭৭ বল খেলে ৬০ রান করতে পেরেছেন মোহাম্মহ নাঈম শেখ।

এদিকে আউট হওয়ার আগে পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ ও মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করেন। পরে রিশাদ হোসেনকে নিয়ে জয় নিশ্চিত করেন আফিফ হোসেন। ৬ রানে আফিফ ও ৫ রানে রিশাদ অপরাজিত থাকেন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। কিন্তু আলিস এবং রিশাদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা। আসা-যাওয়ার মিছিলে রিভালদো মুনসামি ১, সিনেথেম্বা ৫, ম্যাথিউ ডি ভিলিয়ার্স শূন্য, মিহলাই ৪ ও ডিয়ান ফরেস্টার ৬ রান করেন।

দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটো ইনিংস খেলেন মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক। ফিফটি পূরণের পর ৫৪ রানে থামেন অ্যাকেরম্যান। শেষদিকে ৪৩ রান করেন ইমরান। এছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ ও ওকুহলে চেলে ৪ রান করেন। ১৮২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪৫ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। মাত্র ৩৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন তিনজন বোলার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Update Time : ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬