০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

বগুড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন লাভলী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ৬-৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন লাভলী। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই বাবলুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

Update Time : ০৪:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬