০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

এক সঙ্গে দেখা হতে পারে দুই মহাতারকার

সর্বকালের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো। ২১ বছরের ফুটবল জীবনে এই প্রশ্নটা সব সময় তাড়া করে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

দুইজন একে অপরের বিরুদ্ধে খেলেছেন ৩৭ বার। ১৩ বার ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারা। সব কিছু ঠিক থাকলে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই ফুটবলারকে একইসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ‘লা আলবিসেলেস্তে’র সাবেক ফুটবলার কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছে। তিনি লা বোম্বোনেরায় ম্যাচ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলেছেন। তেভেজের সঙ্গে অতীতে একসঙ্গে খেলেছেন রিকেলমে। তিনি এই ম্যাচে খেলতে রাজিও হয়েছে। তবে তেভেজ চান, সেই দলে একসঙ্গে মেসি ও রোনালদোকে পেতে।

অনেকের আশা, মেসি-রোনাল্ডোর সঙ্গে এখনও যোগাযোগ থাকায় তাদের রাজি করিয়ে ফেলবেন তেভেজ। সেটা হলে ইতিহাস হবে। আড়াই দশকের প্রতীক্ষার অবসানও হবে দর্শকদের কাছে। এখন দেখার দুই মহাতারকাকে ছাড়পত্র পান কিনা।

এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।” তবে কেবল মেসি-রোনাল্ডো নন, এই ম্যাচে দেখা যেতে পারে জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি, এডউইন ফান ডার সার প্রমুখ।

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১ সালে অবসর নিয়েছিলেন তেভেজ। এখন পাঁচ বছর পর, বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। রিকেলমের সবুজ সংকেত পাওয়ায় ম্যাচ অফিসিয়ালরা এখন ম্যাচটির তারিখ চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করছেন। যে সময়টা বোকা জুনিয়র্সের ম্যাচ থাকবে না, সেই সময় কোনও তারিখ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, প্রায় ৬০ জন ফুটবলারের এই ম্যাচে থাকার কথা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

এক সঙ্গে দেখা হতে পারে দুই মহাতারকার

Update Time : ০৬:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬