১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হকিতে এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

বাংলাদেশের হকিতে চলছে ব্যস্ত সময়। চীনের মকিতে এএইচএফ অ-২০ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ নারী ও পুরুষ অ-২০ দল। চীনের অন্য শহরে জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে সিনিয়র হকি দল।

অ-২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছে।

দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। এরপরও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্বাগতিক চীন লিড নেয়। পরক্ষণেই সমতায় ফেরে বাংলাদেশ।

ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মধ্য বিরতিতে ড্রেসিরেুমে ফেরে।

এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে হজম করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের চেষ্টা করেছিল। উল্টো ৫৩ মিনিটে আরেকটি গোল হজম করে পুনরায় পিছিয়ে পড়ে। বাকি সাত মিনিটে আর কোনো গোল না দেয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

পুরুষ দল পরশু দিন মালয়েশিয়ার বিপক্ষে লড়বে। চীন ছাড়াও পুরুষ দলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কাজাখস্তান ও পাকিস্তান। এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করলে পুনরায় যুব হকি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

হকিতে এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

Update Time : ০৬:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬