০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ চলছে এবং এর অর্থায়ন নিয়ে হিসাব-কিতাব করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত ওই সাক্ষাৎকারে সরকারি কোষাগারে অর্থ সংকটের মধ্যে নতুন বেতন কাঠামো এবং বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।’

দুই ধাপে বেতন দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইবার না, এটা নিয়ে কাজ করছি। হিসাব–কিতাব চলছে। বিশাল আমদানির কারণে রাজস্ব স্পেসটা অনেক কমে গেছে। ইচ্ছে থাকলেও একসঙ্গে দিতে পারছি না।’

রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেখুন, আমাদের কর–জিডিপি বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আমরা যে উদ্যোগ নিয়েছি, আশা করছি কর সংগ্রহ বাড়বে। বিগত দিনে কর সংগ্রহে অদক্ষতা ছিল, সুশাসনের অভাব ছিল, দুর্নীতি ছিল। এগুলোকে আমরা সংশোধন করে নিয়ে আসছি। আপনারা দেখবেন গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভালো আদায় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে এ ব্যাপারে একটা স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি, তার একটা বার্তা গেছে। যে লক্ষ্যমাত্রা দিয়েছি, তা পূরণ করতে পারব বলে আশা করি। লক্ষণ দেখতে পাচ্ছি, ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে। এনবিআর দুই ভাগ হচ্ছে। সবকিছু মিলে বলতে পারি, ঋণ বেশি নিতে হবে না। অর্থায়নের বিষয়ে আমরা বিকল্প উপায়ে যাব। সব সময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেয়, আর এতে বঞ্চিত হয় বেসরকারি খাত।’

চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা ঠিক থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কাজ করছি।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

Update Time : ০৫:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬