০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রোববার (২৩ আগস্ট) সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান সারাহ কুক।

বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও উভয়পক্ষ আলোচনা করে।

বার্তায় আরও বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বহুপাক্ষিক বিষয়ের পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এ বৈঠকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

Update Time : ০৬:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬