০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে ৩ মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই রায় দেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর। রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত থাকলেও অপর দুই আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর র‍্যাব ১২-এর সদস্যরা নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে র‍্যাবের সদস্যরা ট্রাকটি আটকের পর ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেন। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে তাড়াশ থানায় মামলা করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এক বছরেই ৩ ঈদ ও ২ হজ, কত সালে ঘটবে বিরল এই ঘটনা

সিরাজগঞ্জে ৩ মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৬:৩৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬