০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানাধীন বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর পবা থানার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদলা গ্রামের জয়দল (৫৫), রাজশাহীর পবা থানার বড়গাছি কারিগরপাড়া গ্রামের ইদ্রিস আলী (৫০) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মো. আসলাম ব্যাপারী (২৬)।

র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৭:৩৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬