০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অফিসে চাঁদা দাবি করায় সবুজ শেখ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা। দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা প্রদান ও প্রতারণার অভিযোগে তাকে এই সাজা দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। তিনি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা বলে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তার পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের নাম জানতে চান। তবে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ কোনো সঠিক তথ্য দিতে পারেননি। একপর্যায়ে তিনি ভুয়া সাংবাদিক সেজে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, সবুজের কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদা দাবি করার অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তার এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন রবিবার

আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

Update Time : ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬