১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

খেলার মাঠে ‘হিটস্ট্রোকে’ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে প্রখর রোদে অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হিটস্ট্রোকে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে তার পরিবার।

নিহত শিশুর নাম আহসান মিয়া (৭)। সে ওই এলাকার পাদুকা ব্যবসায়ী নাসির আহমেদের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঁশগাড়ি এলাকায় বাড়ির পাশে মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায় আহসান। তীব্র রোদে দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ি করার একপর্যায়ে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত পৌর শহরের ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা বাদল মিয়া বলেন, ‘আমার ভাতিজার কোনো অসুখ ছিল না। সে সুস্থ অবস্থায় খেলতে গিয়েছিল। যতটুকু বুঝতে পারছি, প্রখর রোদে অতিরিক্ত গরমে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে।’

ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের পরিচালক চিকিৎসক ফরহাদ আহমেদ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মাত্রাতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, সম্প্রতি তাপমাত্রা অনেক বেড়েছে। অতিরিক্ত রোদে সব বয়সী মানুষেরই হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এ সময় গরমে বাইরে বের হওয়া এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন গ্রহণের পরামর্শ দেন তিনি।

আহসানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাই ও এক বোনের মধ্যে আহসান ছিল মেজ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

খেলার মাঠে ‘হিটস্ট্রোকে’ শিশুর মৃত্যু

Update Time : ০৮:৩৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬