১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

কাজিপুরে জব্দকৃত চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে তিনটায় উপজেলার মেঘাইতে অবস্থিত গুদাম কর্মকর্তার কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিলামের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। নিলামে মোট ১৬ জন ব্যবসায়ী অংশ নেন। এতে সর্বোচ্চ দরদাতা মেঘাই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম প্রতি কেজি ২৫ টাকা দরে নিলামের মোট ৩ দশমিক ০২০ মেট্রিক টন চাল ক্রয় করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, গুদাম কর্মকর্তা অলিউর রহমান, কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আসাদ। উল্লেখ্য, নিলামকৃত চালগুলো গত ১৫মার্চ রাতে উপজেলার চালিতাডাঙ্গা পুরাতন খাদ্য গুদামের দক্ষিণ পাশের জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কাজিপুরে জব্দকৃত চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

Update Time : ০৭:০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬