০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নন্দীগ্রামে দুই কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান ও শর্মিলী ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান সহকর্মীরা।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন, কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নন্দীগ্রামে দায়িত্ব পালনকালে মোঃ আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম তাঁদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, খাদিমুল ইসলাম,শাহাদত হোসেন, নাজমুল হোসেন, সোহেল রানা,সুজন কুমারসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরকর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে তাঁরা যেন আরও দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী কর্মকর্তারাও নন্দীগ্রামে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরে তাঁদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে দুই কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রামে দুই কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ০৬:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬