০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান।

আগামীকাল রোববার (৯ আগস্ট) এক দিনের রাষ্ট্রীয় সফরে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তার এই সফরকে কেন্দ্র করে মহেশখালী থেকে ফটিকছড়ি পুরো অঞ্চলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও বিএনপি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

মহেশখালী থেকে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় পৌঁছাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ১০০টি গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি ও ত্রাণসামগ্রী তুলে দেবেন তিনি।

বাঁশখালীর কর্মসূচি শেষে দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে নামবেন। সেখান থেকে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।

ফটিকছড়ি থেকে প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীতে। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে তিনি সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য ১ লাখ টাকা করে অনুদান এবং ১৫ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষভাগে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক সভায় মিলিত হবেন তারেক রহমান। তৃণমূল নেতাদের মূল্যায়ন ও দিকনির্দেশনা দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সভা শেষে রাত ৯টা ২০ মিনিটে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন

Update Time : ০৬:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬