১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে কাজী জেসিনকে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

মহাপরিচালকের দায়িত্বে থাকা মোঃ মাহবুবুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ অপর একটি আদেশে বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, কাজী জেসিন টেলিভিশনের টকশো উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার উপস্থাপনায় রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’বেশ আলোচনায় আসে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

Update Time : ০৫:২৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬