১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ, নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ

বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল।

রবিবার (২ আগষ্ট) বিকেলে নন্দীগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, নবীর শেখ, সিজান, আফিফ, রবিউল, কাউসার, মাসুদ, নয়ন এবং উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কটূক্তি অব্যাহত থাকলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ, নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ, নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ

Update Time : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬