০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন হয়েছে। বিরোধী দল এই পরিষদে নাম না দেওয়ায় প্রস্তাবিত ১৭ সদস্যের মধ্যে ১২ সদস্যের বিশেষ এই কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দল এই কমিটির বিরোধিতা করে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে।

সোমবার রাতে চিফ হুইপ বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, তাঁর নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জুলাই ইশতেহার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর। এর পরিপ্রেক্ষিতে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি মোতাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে অত্র সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল ও জোটের সদস্যদের সমন্বয়ে এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে বিরোধীদলীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছ থেকে অত্র অধিবেশনে নাম পাওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন প্রক্রিয়া বিলম্বিত করি। ইতিমধ্যেই কয়েক দফা এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে কিন্তু তারা এখনও কোনো নাম আমার কাছে দেননি। এহেন অবস্থায় আমরা যে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি তার প্রস্তাবিত কাঠামো রূপ হলো- বিএনপি থেকে ৭ জন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন করে, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১ জন এবং বিরোধী দল থেকে ৫ জন। মোট সদস্য ছিল ১৭ জন। এই ১৭ জনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রেখে আজ ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের ৫ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।’

কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। কমিটির অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ নূরুল ইসলাম (বরগুনা-২), মোহাম্মদ আসাদুজ্জামান, (ঝিনাইদহ-১), জয়নাল আবেদিন (বরিশাল-৩), মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬) হাবিবুর রহমান (ভোলা-১), মোহাম্মদ নুরুল হক (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (নাটোর-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-১) মোহাম্মদ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), মোহাম্মদ অলিউল্লাহ (বরগুনা-১)।

বিরোধীদলের ওয়াকআউট
গণভোটের রায় উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ এনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং ওয়াকআউট করেন। সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এক দফায় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তখনই তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তারা কখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নাম দেওয়ার বিষয়ে সম্মতি দেননি।’ নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে সেই রায় বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় তারা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন। তাদের মতে, দুটি শপথই এখনো বহাল রয়েছে। তাই গণরায়কে পাশ কাটিয়ে যদি সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়, তাহলে সেটি তারা গ্রহণ করবেন না।

বিরোধীদলীয় নেতা বলেন, প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ গণভোটে যে মতামত দিয়েছেন, সেটিকে এভাবে উপেক্ষা করা হলে ভবিষ্যতে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা হারাবে। জনগণের রায়কে অসম্মান করার প্রতিবাদে তারা শুধু কমিটিতে অংশ নেবেন না, সংসদ থেকেও ওয়াকআউট করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

Update Time : ০৫:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬