০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ধুনটে গৃহবধূর গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

বগুড়ার ধুনটে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম সুজন মিয়া (২৫)। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সোমবার (২২ জুন) বিকেল তিনটার দিকে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও সুজন মিয়া প্রতিবেশী। প্রায় এক মাস ধরে সুজন ওই নারীকে বিভিন্নভাবে উত্যক্ত করছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীর মুঠোফোন নম্বর চান। তবে নারী নম্বর দিতে অস্বীকৃতি জানালে সুজন ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২০ মে দুপুর দুইটার দিকে ওই নারী নিজ বাড়ির টিনের তৈরি গোসলখানায় গোসল করছিলেন। এ সময় সুজন মিয়া গোপনে তাঁর গোসলের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ১৯ সেকেন্ডের ওই ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়া হয়। একপর্যায়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুজন তাঁকে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না দেওয়ায় ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি আরও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত সুজন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে দুইদিন ব্যাপী দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুনটে গৃহবধূর গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

Update Time : ০৫:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬